দেশে করোনায় মৃত্যু ৬ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১, ০৫:৫৯ এএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়। এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২১৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২০৯ জন।
সোমবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯০১ জনে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জনে। এছাড়া, এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন।
এদিকে, ২৪ ঘণ্টায় মৃত ছয়জনের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী। মৃত ছয়জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ দুইজন, সত্তরোর্ধ্ব দুইজন ও ৯০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন। ছয়জনের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও খুলনা বিভাগের দুইজন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনা
