জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১২:৫০ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ। এমনটাই জা‌নি‌য়ে‌ছেন বি‌রোধীদলীয় উপ‌নেতা ও জাতীয় পা‌র্টির চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ কা‌দের এম‌পি। বর্তমানে স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আইসিউতে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন বেগম রওশন এরশাদ।

বৃহস্প‌তিবার (২৮ অক্টোবর) দুপু‌রে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বেগম রওশন এরশাদ এমপির রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এ তথ‌্য জানান তিনি। এ সময় তি‌নি মহান আল্লাহর কা‌ছে বি‌রোধী‌দলীয় নেতার দ্রুত রোগমু‌ক্তি কামনা করে‌ছেন। মিলাদ ও বি‌শেষ মোনাজাতে দ‌লের মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যা‌য়ের রেতারা উপ‌স্থিত ছি‌লেন।

বি‌রোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ দীর্ঘ‌দিন ধ‌রেই স‌ম্মি‌লিত সা‌ম‌রিক হাসপাতা‌লের আইসিউতে চি‌কিৎসাধীন র‌য়ে‌ছেন। কিছ‌ু‌দিন আগে ‌কিছুটা সুস্থ হ‌লে তা‌কে স্থানান্তর করা হয় হাসপাতা‌লের কে‌বি‌নে।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top