এক সপ্তাহের মধ্যেই টিকা দেয়া হবে স্কুলের শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ০১:৪১ এএম
এক সপ্তাহের মধ্যেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডা. মিল্টন হলে তৃতীয় গবেষণা দিবস উপলক্ষে অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, 'এখন রেজিস্ট্রেশনের কাজ চলমান আছে। খুব শিগগিরই স্কুলে টিকাদান কার্যক্রম শুরু হবে। এ কাজের আরেকটু অগ্রগতি হলে এক সপ্তাহের মধ্যেই আমরা টিকা দেওয়া শুরু করবো।'
বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহিদুল্লাহ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
