দেশে একদিনে করোনায় মৃত্যু আরও ১০ জনের
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২১, ০১:০১ এএম
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০ জনের। এ নিয়ে দেশে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮০১ জন।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ২৪ ঘন্টায় মোট ২৪৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জন।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ সময় ঢাকায় ৩, চট্টগ্রামে ৪, খুলনায় ১, বরিশালে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: করোনা করোনা সংক্রমন করোনায় মৃত্যু
