মুফতি ইব্রাহীমের ২ দিনের রিমান্ড মঞ্জুর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩ পিএম
মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মুফতি কাজী ইব্রাহীমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৯ সেপ্টেম্বর) মুফতি ইব্রাহিমকে হাজির করা হয় ঢাকা মহানগর হাকিম আদালতে।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ানা নোমান দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল। বুধবার দুপুরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মোহাম্মদপুর
