ডেঙ্গু আক্রান্ত আরও আরও ২১৯ জন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৫ এএম
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া গত এক দিনে ডেঙ্গুতে দুজন মারা গেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু সংক্রান্ত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৬৭ জন এবং ঢাকার বাইরে ৫২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। ফলে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯০ জনে।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৯৫৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৩৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ২১৮ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১ জানুয়ারি থেকে আজ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট ১৭ হাজার ৭৯০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ হাজার ৭৭১ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৬৫ জনের। এর মধ্যে সেপ্টেম্বরের ২৮ দিনে ১৯ জন আর আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।
এনএফ৭১/২০২১
