সোমবার আসছে আরো ২৫ লাখ ফাইজার টিকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২১, ০৬:২৬ পিএম
কোভ্যাক্স কর্মসূচির আওতায়, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।
জানা গেছে, বাংলাদেশে পাঠানো হবে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিসোমবার আসছে আরো ২৫ লাখ ফাইজার টিকাকা। এনিয়ে বাংলাদেশে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।
তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান পৌঁছাবে সোমবার। বর্তমানে চলছে টিকার প্যাকিং। নিরাপদ ও কার্যকর এই টিকা বাংলাদেশের মানুষকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’
এনএফ৭১/এনজেএ/২০২১
