করোনায় সারাদেশে আরও ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩ এএম

করোনায় সারাদেশে আরও ২৪ জনের মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। বিগত ১১৯ দিনের মধ্যে দেশে সর্বনিম্ন এই মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৩৩৭ জনে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৪৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৮ হাজার ৩২০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৬১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ২১ শতাংশ।

এনএফ৭১/এমএ/২০২১





Top