দেশে করোনা পরিস্থিতি

করোনায় দেশে ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫৫

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৮ এএম

করোনায় দেশে ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১৫৫৫

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। চার মাসের মধ্যে সর্বনিম্ন এই মৃত্যুতে মোট সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৫১ জনে।

সোমবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃত ২৬ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ১৫ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২৩ জন ও বেসরকারি হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৬ শতাংশ।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৫৫৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/২০২১





Top