দেশে করোনায় প্রাণ গেল আরও ৫১ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭ এএম

দেশে করোনায় প্রাণ গেল আরও ৫১ জনের

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫১ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ১০৯ জনে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, একই সময়ে নতুন শনাক্ত হয়েছেন এক হাজার ৮৬২ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ২০৩ জনে। সেই সাথে দেশে একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৯ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৯৪ হাজার ৯০ জন।

বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে, মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ২৯ জন, চট্টগ্রামের আটজন, রাজশাহীতের চারজন, খুলনার চয়জন, বরিশালের তিনজন এবং রংপুরের একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top