করোনায় দেশে আরো ৮৮ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২১, ০২:২৭ এএম
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে একদিনে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৪ জন পুরুষ এবং ৩৪ জন নারী। এ পর্যন্ত মোট মারা গেছেন ২৬ হাজার ৩৬২ জন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৯ লাখ ৯১ হাজার ৬৬৪টি।
মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৬২ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন।
নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১০ দশমিক ৪০ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
এনএফ৭১/২০২১
বিষয়: করোনা
