দেশে করোনা পরি্থিতি

করোনায় দেশে আরও ১৯৮ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২১, ১২:০৫ এএম

করোনায় দেশে আরও ১৯৮ মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৯৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ৫৪৭ জনে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭ হাজার ৫৩৫ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ২৭৮টি। শনাক্তের হার ১৯.১৮ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এনএফ৭১/২০২১





Top