দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৪৮ জনের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২১, ১২:২৩ এএম

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৪৮ জনের

দেশে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৪৮ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ১৫০ জনে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে আরও ১২ হাজার ৬০৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৩৫ হাজার ২৬০ জনে।

এছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৯৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা মোট ১১ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। শুক্রবার (৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ৪৮ হাজার ৮০২টি নমুনার মধ্যে পরীক্ষা করা হয়েছে ৪৮ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৬ দশমিক ২৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬০ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকার ৬৯, চট্টগ্রামের ৭৫, রাজশাহীর ১৬, খুলনার ৩৬, বরিশালের ২০, সিলেটের ১৬, রংপুরের ৮ এবং ময়মনসিংহের ৮ জন মারা গেছেন।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top