১১ আগস্ট থেকে চলবে ট্রেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ আগষ্ট ২০২১, ০১:০০ এএম

১১ আগস্ট থেকে চলবে ট্রেন

১১ আগস্ট থেকে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার ট্রেন দিয়ে সীমিত আকারে স্বাস্থবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। প্রতিটি ট্রেনের টিকিট বিক্রি করা হবে অনলাইনে।

তবে নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ক্রয় করতে হবে ওই স্টেশন কাউন্টার থেকেই। এ ছাড়া চলমান লকডাউন আগামী ১০ আগস্টের পর বর্ধিত করা হলে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ে সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, এবারও বিক্রি করা হবে ৫০ শতাংশ টিকিট, যার পুরোটাই দেয়া হবে অনলাইনে। বন্ধ থাকবে কাউন্টার। কোরবানির ঈদে যে কয়টা ট্রেন চলেছে ১১ আগস্ট থেকে সেগুলো দিয়েই ট্রেন চলাচল শুরু হবে। নিয়ম কানুন একই থাকছে।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top