সপরিবারে করোনামুক্ত মেয়র আতিকুল
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২০, ০৮:০১ পিএম
নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মোঃ আতিকুল ইসলাম সপরিবারে করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এছাড়া তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলাম এর কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১:৩০টার দিকে তাঁরা হাসপাতাল ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তাঁরা সেখানেই চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাঁদের চিকিৎসার খোঁজখবর নেন।
মেয়র আতিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তাঁর পরিবারের সদস্যরা উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাঁরা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ জানান। পাশাপাশি অসুস্থ থাকাকালে নগরবাসীর কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, সেজন্য সবার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
এনএফ/এমকে/২০২০
বিষয়:
