দেশে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২৫৮ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ জুলাই ২০২১, ০১:০৮ এএম

দেশে করোনাভাইরাসে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ২৫৮ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৫৮ জনের। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এই নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ১৯ হাজার ৭৭৯ জনে।

একই সময়ে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৪ হাজার ৯২৫ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা মোট ১১ লাখ ৯৪ হাজার ৭৫২ জন। মঙ্গলবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৪১৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৫ দশমিক ৫৮ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৮৪ জন, চট্টগ্রামে ৬১ জন, রাজশাহীতে ২১ জন, খুলনায় ৫০ জন, বরিশালে ১৩ জন, সিলেটে সাতজন, রংপুরে ১১ জন ও ময়মনসিংহ বিভাগে ১১ জন রয়েছেন।

এনএফ৭১/এনজেএ/২০২১





Top