করোনার টিকা নিলেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ জুলাই ২০২১, ১০:৫৮ পিএম
করোনামুক্ত হওয়ার ২ মাস ১৩ দিন পর করোনা প্রতিরোধক টিকা নিলেন বিএনপির চেয়ারপারস খালেদা জিয়া। সোমবার (১৯ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কেন্দ্রে তিনি মডার্নার তৈরি করোনার টিকা নেন।
বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে করে খালেদা জিয়া হাসাপাতালের উদ্দেশে রওনা হন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ খালেদা জিয়ার ব্যক্তিগত কর্তকর্তারা।
খালেদা জিয়ার আগমন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়হাসপাতালে। হাসপাতালে আনা-নেওয়ার পথে তার নিরাপত্তার জন্য মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খালেদা জিয়া বিএনপি
