ঈদের দিন চলবে না যাত্রীবাহী ট্রেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০৩:২৬ এএম

পবিত্র ঈদুল আজহার দিন সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শনিবার (১৭ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল আজহার প্রথম দিন অর্থাৎ ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে। আর আগামী ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।

এনএফ৭১/২০২১





Top