১৫ জুলাই থেকে সারাদেশে চলবে ট্রেন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২১, ০৪:০০ এএম
১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে সারা দেশে চলাচল করবে যাত্রীবাহী ট্রেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
সোমবার (১২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে রেলমন্ত্রীর বরাত দিয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো: শরিফুল আলম এই তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রেনের টিকিট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট দেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত প্রজ্ঞাপনের মাধ্যমে দেয়া হবে।
মো: শরিফুল আলম আরো জানান, "১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত সকল স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল করবে। এক্ষেত্রে টিকেট শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোন টিকেট দেয়া হবে না। ১৩ জুলাই বিকাল থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে।"
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ট্রেন স্বাস্থ্যবিধি মেনে
