তৃতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌ-শ্রমিকদের ধর্মঘট
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১১:৩৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নৌপথে ১১ দফা দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌ-শ্রমিকের ধর্মঘট অব্যাহত রয়েছে।
গত সোমবার(১৯ অক্টোবর) রাত ১২টা থেকে নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ পরিষদের ডাকা ধর্মঘটে সব ধরনের নৌযানে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। এতে দেশের বন্দরগুলোতে জাহাজে পণ্য উঠানামা বন্ধ রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, পণ্য খালাস করতে না পারায় প্রতিটা জাহাজে প্রায় ২০ হাজার ডলার লোকসান দিতে হচ্ছে। এদিকে চট্টগ্রাম বন্দর ভবনে আজ বৃহস্পতিবার বিকেলে সমস্য সমাধানে নৌযান মালিক-শ্রমিক নেতাদের সাথে বন্দর কর্তৃপক্ষের বৈঠক হবার কথা রয়েছে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
