স্প্রিং হুইস্কের শেফ তানিয়া রাখির রেসিপি: ঘরেই বানান নরম পিটা ব্রেড

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ এএম

ছবি: সংগৃহীত

নিজের রান্নাঘরেই সহজ উপায়ে তৈরি করা যায় জনপ্রিয় মধ্যপ্রাচ্যের খাবার পিটা ব্রেড। এ রেসিপি দিয়েছেন স্প্রিং হুইস্কের স্বত্বাধিকারী ও শেফ তানিয়া রাখি। অল্প কিছু উপকরণ আর সঠিক অনুপাত মেনে চললেই মিলবে নরম ও ফুলকো পিটা ব্রেড।

উপকরণ

ময়দা – ১৫০ গ্রাম

আটা – ১৫০ গ্রাম

ইস্ট – ৩ গ্রাম

লবণ – ৩ গ্রাম

চিনি – ৫ গ্রাম

পানি – ১৮০ গ্রাম

তেল – ১০ গ্রাম

প্রণালি

প্রথমে একটি পাত্রে ময়দা, আটা, ইস্ট, লবণ ও চিনি ভালোভাবে মিশিয়ে নিন। এরপর শুকনা মিশ্রণের সঙ্গে ধীরে ধীরে পানি যোগ করে নরম ডো তৈরি করুন। ডো তৈরি হলে তেল মিশিয়ে ভালোভাবে মেখে ঢেকে ৩০ মিনিট রেখে দিন।

এরপর ডো থেকে সমান আকারে গোল লেচি কেটে রুটির মতো বেলে নিন এবং আরও ১০–১৫ মিনিট ঢেকে রাখুন। মাঝারি আঁচে তাওয়ায় উল্টে–পাল্টে ফুলকো রুটির মতো ভেজে নিতে পারেন। চাইলে উচ্চ তাপে প্রি-হিটেড ওভেনে ১০–১২ মিনিট বেক করেও তৈরি করা যাবে।

পিটা ব্রেড তৈরি হলে মাঝ বরাবর কেটে পকেট বানিয়ে নিন। এরপর সালাদ, বিভিন্ন ধরনের মাংস, কাবাব কিংবা পনির ভরে গরম গরম পরিবেশন করুন।

টিপস

নিখুঁত ফল পেতে কাপের বদলে ওজন পরিমাপক যন্ত্রে গ্রাম হিসেবে উপকরণ মাপা ভালো।

ইস্ট আগে থেকেই অল্প তরলের সঙ্গে মিশিয়ে নিলে ডো দ্রুত মসৃণ হয় এবং কাঁচা গন্ধ থাকে না।

সহজ এই রেসিপিতে ঘরেই তৈরি করা যাবে রেস্টুরেন্ট মানের নরম ও সুস্বাদু পিটা ব্রেড।



বিষয়:



Top