ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ১১:৫৭ এএম
আজ সোমবার সন্ধ্যার মধ্যে দেশের দুটি অঞ্চলে তীব্র ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
ঝড়ো আবহাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট এলাকায় নৌযান চলাচল ও সাধারণ চলাচলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
