ঈদুল আজহার দিনেও বৃষ্টির সম্ভাবনা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৬, ০১:২০ পিএম
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২৭ মে) ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।
বৃহস্পতিবার (২৮ মে) ঈদের দিনও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২৯ মে) ও শনিবার (৩০ মে) দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে কিছুটা কম-বেশি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে সারাদেশে তাপমাত্রা ওঠানামা করবে এবং দমকা হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:
