বজ্রসহ বৃষ্টির আভাস!

রাশেদ রাসেল | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৪, ১২:০১ পিএম

ছবি: সংগৃহীত

বজ্রসহ বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অফিস। দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এ অবস্থায় রবিবার সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের কুমিল্লা ও নোয়াখালী জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-য়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের দু-য়েক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।



বিষয়:



Top