ইসলামী ব্যাংকের বোর্ড বাতিল: চেয়ারম্যানসহ সব পরিচালক অপসারণ, দায়িত্ব নিল বাংলাদেশ ব্যাংক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০৬:৫৯ পিএম

সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ করেছে Bangladesh Bank।

রোববার (১৪ জুন) রাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনস্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকের সার্বিক স্থিতিশীলতা নিশ্চিত করতেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিচালনা পর্ষদের সকল ক্ষমতা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জহির হোসেন প্রয়োগ করবেন। ফলে ব্যাংকটির দৈনন্দিন পরিচালনা ও নীতিগত সিদ্ধান্ত এখন কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে থাকবে।

এর আগে একই দিনে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে প্রায় আড়াই হাজার কোটি টাকার তারল্য সহায়তা পায়। দীর্ঘ বৈঠকের পর গভর্নরের সঙ্গে আলোচনা শেষে ব্যাংকটির আর্থিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক জানান, গ্রাহকদের অর্থ উত্তোলন ও লেনদেনে কোনো বাধা থাকবে না। ডিজিটাল ব্যাংকিং, চেক ক্লিয়ারিং এবং রেমিট্যান্স সেবাও স্বাভাবিকভাবে চালু থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও জানান, বর্তমানে প্রতিদিন বিপুল পরিমাণ আমানত জমা ও উত্তোলন হচ্ছে, যা প্রায় সমান পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এই পদক্ষেপের ফলে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ এখন সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে গেছে। উদ্দেশ্য হলো ব্যাংকিং খাতে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করা।



বিষয়:



Top