বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে বাজেটে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৬:১৮ এএম

সংগৃহীত

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নির্দিষ্ট খাতে কোনো প্রশ্ন ছাড়াই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বৈধ করার সুযোগ দিতে যাচ্ছে সরকার।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, জমি, ভবন ও ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্য বেশি হলে সেই অতিরিক্ত অর্থ স্বপ্রণোদিত হয়ে ঘোষণা করে নিয়মিত কর পরিশোধের মাধ্যমে বৈধ করা যাবে। এ সুবিধা ক্রেতা ও বিক্রেতা উভয়েই পাবেন।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রযোজ্য আয়কর পরিশোধের পর ওই অর্থের উৎস নিয়ে কোনো ধরনের প্রশ্ন বা আইনি কার্যক্রম গ্রহণ করা যাবে না। তবে আগে থেকে তদন্ত বা কার্যক্রম চলমান থাকলে প্রযোজ্য করের পাশাপাশি অতিরিক্ত ২০ শতাংশ কর দিতে হবে।

এছাড়া আদালতে এ-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিরা এই সুবিধার আওতায় আসতে পারবেন না।

প্রস্তাবিত এ বিধান অর্থবিলে নতুন ধারা হিসেবে যুক্ত হওয়ার কথা রয়েছে।



বিষয়:



Top