২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ১১:০১ পিএম
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সংগঠনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দরে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস আরও জানিয়েছে, ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত শতকরা পাঁচ ভাগ মূল্য সংযোজন কর সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের নকশা অনুযায়ী আলাদা মজুরিও প্রযোজ্য থাকবে।
এনএফ৭১/একে
বিষয়:
