ইসলামী ব্যাংক লুটেরাদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের দাবি | গ্রাহকদের সংবাদ সম্মেলন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৪:৪৩ এএম

সংগৃহীত

 

ইসলামী ব্যাংকের কথিত লুটপাট ও অনিয়ম-দুর্নীতির ঘটনায় জড়িতদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ফোরামের সভাপতি নুরুন নবী মানিক।

সংবাদ সম্মেলনে বলা হয়, পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে ব্যাংকের দায় পরিশোধ করতে হবে এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

গ্রাহকরা জানান, ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ, এমডি ওমর ফারুক খানের পুনর্বহালসহ মোট ৭ দফা দাবি নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

তাদের দাবি, আজ শনিবারের মধ্যে দাবি না মানা হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইসলামী ব্যাংক নিয়ে সংসদে অসত্য তথ্য দেওয়া হয়েছে, গভর্নর ও মন্ত্রীর বক্তব্যে গ্রাহকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে, যার ফলে আমানতকারীরা টাকা তুলে নিতে শুরু করেছেন । তারা অবিলম্বে ব্যাংকের আস্থা পুনরুদ্ধারের দাবি জানান।

ঈদের পর ব্যাংক থেকে ৭ হাজার কোটি টাকার বেশি উত্তোলন হয়েছে বলে জানা গেছে, সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার বিশেষ ধার চাওয়া হয়েছে

২০১৭ সালে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২২ সাল থেকে ব্যাংকটির সংকট প্রকাশ্যে আসে।

অগাস্টে রাজনৈতিক পরিবর্তনের পর ব্যাংকটি কিছুটা তারল্য সংকট কাটিয়ে উঠলেও নতুন করে নিয়োগ ও সিদ্ধান্ত ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে।



বিষয়:



Top