বাজেট ২০২৬-২০২৭: চালসহ যেসব পণ্যের দাম কমতে পারে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ও মৌলিক কৃষিজাত প্রায় ৬০টি পণ্যের ওপর উৎসে কর উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, আগে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও কৃষিপণ্যের ওপর উৎসে করের হার পণ্যভেদে ৫ শতাংশ, ২ শতাংশ কিংবা ১ শতাংশ পর্যন্ত ছিল।
নতুন প্রস্তাবে এসব করের হার এক ধাক্কায় কমিয়ে মাত্র শূন্য দশমিক পাঁচ শতাংশ নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে।
যেসব প্রধান পণ্যে কর কমানোর কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে ধান, চাল, গম, আলু, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল এবং বিভিন্ন ধরনের বীজ। পাশাপাশি আমিষের চাহিদা পূরণে গবাদিপশু, হাঁস-মুরগি ও মাছের ওপরও এই করছাড় কার্যকর হতে পারে।
সরকারের এ সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, নিত্যপণ্যের ওপর উৎসে কর কমলে পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ খরচ কমবে, যার ফলে সাধারণ ভোক্তারা সরাসরি দাম কমার সুবিধা পাবেন।
এনএফ৭১/একে
বিষয়:
