দেশে স্বর্ণের দামে বড় পতন, যে দামে বিক্রি হচ্ছে আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ জুন ২০২৬, ০৮:০১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। গত ৬ জুন সকাল থেকে এই নতুন দর কার্যকর করা হয়।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেট সোনা ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায়।

এর আগে গত ২ জুন মূল্য সমন্বয়ের সময় ২২ ক্যারেট সোনার দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। সে সময় ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সোনার দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমেছে। গত বছর মোট ৯৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার অধিকাংশ ক্ষেত্রেই দাম বৃদ্ধি পেয়েছিল।

অন্যদিকে রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে প্রতি ভরি ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকায়, যা আগের তুলনায় ৪০৮ টাকা কম।

এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ২০৮ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৪২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২২ বার বেড়েছে এবং ২০ বার কমেছে। গত বছর ১৩ বার মূল্য সমন্বয় করা হয়েছিল, যার বেশিরভাগ সময়ই দাম বৃদ্ধির প্রবণতা দেখা গেছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top