আবারও কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৭ জুন ২০২৬, ১০:৩৯ পিএম

সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে স্বর্ণের মূল্য হ্রাসের প্রভাব স্থানীয় বাজারেও পড়েছে। সর্বশেষ সমন্বয়ের পর ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৬ জুন এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং ৭ জুন রোববারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট: ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা প্রতি ভরি,  ২১ ক্যারেট: ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা প্রতি ভরি,  ১৮ ক্যারেট: ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা প্রতি ভরি, সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা প্রতি ভরি।

এর আগে গত ২ জুনও স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা হ্রাস করা হয়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৭১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৭ বার দাম বেড়েছে এবং ৩৪ বার কমানো হয়েছে।



বিষয়:



Top