দরপতনের পর দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ জুন ২০২৬, ১০:৩০ পিএম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। ভরিপ্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। আজ শুক্রবারও একই দামে দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।
এর আগে গত ২৫ মে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। একই সময়ে ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
অন্যদিকে স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিপ্রতি ১১৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়, ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৪১ টাকা।
এনএফ৭১/একে
বিষয়:
