দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ জুন ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি ভরিপ্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২২৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম মঙ্গলবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবী স্বর্ণের দাম কমে যাওয়ায় মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির সভায় স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা।

এদিকে স্বর্ণ বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে নির্ধারিত মূল্য সংযোজন কর আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অলংকারের নকশা ও নির্মাণভেদে পৃথক মজুরি যুক্ত হবে বলেও জানানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top