ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানকে সরানো হবে না: বাংলাদেশ ব্যাংক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ জুন ২০২৬, ০৮:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদ থেকে সরানো হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কোনো আন্দোলন বা চাপের মুখে কেন্দ্রীয় ব্যাংক তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না।

এদিকে, চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে জানা গেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

অন্যদিকে, আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের বলপ্রয়োগের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হস্তক্ষেপের প্রতিবাদ জানান এবং গ্রাহকদের দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেন।

এর আগে, গত ২৪ মে বাংলাদেশ ব্যাংক সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। তবে চলমান আন্দোলনের মধ্যেও তাকে স্বপদে বহাল রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।



বিষয়:



Top