ঈদের আগেই বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২৬, ১০:৫২ এএম
ঈদুল আজহার আগে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে দুই হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সমিতি।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে দুই লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৭ হাজার ৩৩১ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
এর আগে গত ২৩ মে স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল দুই লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
সে সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল দুই লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ছিল এক লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল এক লাখ ৫৭ হাজার ২৩১ টাকা।
এনএফ৭১/একে
বিষয়:
