দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৬, ০৩:০৯ পিএম
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সবশেষ নির্ধারিত নতুন দাম অনুযায়ী আজ শনিবার দেশের বাজারে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে।
গত বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায়।
এর আগে ২০ মে স্বর্ণের দাম কমিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। সে সময় প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা।
তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হয়েছিল ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৬ দফা দাম বাড়ানো হয়েছে এবং ৩১ দফা কমানো হয়েছে।
অন্যদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৬৫৭ টাকায়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৪১ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ দফা দাম বেড়েছে এবং ১৮ দফা কমেছে।
এনএফ৭১/একে
বিষয়:
