কমার পর আজ দেশে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:০৫ পিএম

ছবি: সংগৃহীত

টানা দুই দফা মূল্যবৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন এই দাম গতকাল সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

নতুন দরে আজ শনিবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

জুয়েলার্স সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি। তখন প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছিল ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

এরও আগে গত ৬ মে প্রতি ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ২ হাজার ১৫৮ টাকা।

এনএফ৭১/একে



বিষয়:



Top