দেশে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২৬, ০৩:২১ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণ ও রুপার দাম। সবশেষ সমন্বয়ের পর আজ বুধবার (১৩ মে) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই দুই ধাতু।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গত ৭ মে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর ঘোষণা দেয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা এবং রুপার দাম ১১৭ টাকা বাড়ানো হয়।

সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল জুয়েলার্স সমিতি। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

সেই সময় ২১ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৮ দফা কমানো হয়েছে।

অন্যদিকে, স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়।

এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫৫৮ টাকায়।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৮ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২১ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৭ বার কমানো হয়েছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top