দেশের বাজারে সোনার দাম আবারও বেড়েছে
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ মে ২০২৬, ০৯:৫৬ পিএম
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। গত বৃহস্পতিবার নতুন দফায় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। ওই দিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়, যা আজ সোমবার পর্যন্ত অপরিবর্তিত রয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট সোনা ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর তথ্য অনুযায়ী, এর আগে গত বুধবারও দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। তখন ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়।
বিশ্ববাজারের দামের পরিবর্তন ও স্থানীয় চাহিদার প্রভাবেই দেশে সোনার দামে এ ধরনের ওঠানামা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
