নতুন দরে বিক্রি হচ্ছে সোনা-রুপা, কত পড়ছে প্রতি ভরি?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৬:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বর্তমানে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও দেড় লাখ টাকার বেশি। পাশাপাশি রুপার দামও বেড়েছে। ভালো মানের এক ভরি রুপা কিনতে গুনতে হচ্ছে সাড়ে ৫ হাজার টাকার বেশি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন ৭ মে সকাল ১০টা থেকে সোনা ও রুপার নতুন এই দাম কার্যকর করেছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দরেই সারা দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

নতুন নির্ধারিত দরে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।

এদিকে ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

রুপার ক্ষেত্রেও নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হচ্ছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top