দেশে স্বর্ণ ও রুপার দাম কমলো
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সবশেষ সমন্বয়ের পর আজ বুধবার (২৫ মার্চ) থেকে নতুন দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতু দুটি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৯ মার্চ বিকেলে এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম কমেছে। এর প্রেক্ষিতে নতুন মূল্য নির্ধারণ করা হয়, যা ওইদিন বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
স্বর্ণের নতুন দাম (প্রতি ভরি – ১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট: ২,৪৬,৯২৭ টাকা, ২১ ক্যারেট: ২,৩৫,৬৭১ টাকা, ১৮ ক্যারেট: ২,০২,০২০ টাকা, সনাতন পদ্ধতি: ১,৬৪,৫২১ টাকা, উল্লেখ্য, এই সমন্বয়ে প্রতি ভরিতে স্বর্ণের দাম কমেছে ৭,৬৯৮ টাকা।
এর আগে একই দিন (১৯ মার্চ সকালে) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২,৫৪,৬২৫ টাকা। চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম সমন্বয় হয়েছে ৪৫ বার, বেড়েছে: ২৬ বার, কমেছে: ১৯ বার
রুপার নতুন দাম (প্রতি ভরি), ২২ ক্যারেট: ৫,৩৬৫ টাকা, ২১ ক্যারেট: ৫,১৩২ টাকা, ১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা, সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা
রুপার দাম কমেছে প্রতি ভরিতে ৩৫০ টাকা। চলতি বছর রুপার দাম সমন্বয় হয়েছে ২৯ বার, বেড়েছে: ১৬ বার, কমেছে: ১৩ বার
বিষয়:
