টানা তৃতীয় দিনে কমলো সোনার দাম

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ এএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে কমানো হয়েছে ২ হাজার ৬৮৩ টাকা। এতে নতুন করে প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে ভালো মানের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছিল। তারও আগে বৃহস্পতিবার কমানো হয় ৩ হাজার ৩২৪ টাকা। ফলে টানা তিন দিন ধরে সোনার দাম কমছে।

নতুন মূল্য অনুযায়ী,

  • ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা

  • ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা

  • ১৮ ক্যারেট সোনার প্রতি ভরি দাম ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা

  • সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী,

  • ২২ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৬ হাজার ৬৫ টাকা

  • ২১ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৫ হাজার ৭৭৪ টাকা

  • ১৮ ক্যারেট রুপার প্রতি ভরি দাম ৪ হাজার ৯৫৭ টাকা

  • সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরি দাম ৩ হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ দামে শনিবার সকাল ১০টা থেকে সোনা ও রুপা বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



বিষয়:



Top