শেয়ার বাজারে আবারও পতন, ডিএসইএক্স ৪৮৬০ পয়েন্টে
বাণিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৩১ এএম
দেশের শেয়ার বাজারে আবারও পতনের চিত্র দেখা গেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনকৃত অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে। এর আগে টানা পাঁচ কার্যদিবসের পতনের পর সোমবার সূচক কিছুটা বেড়ে ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, লেনদেন শুরুর সময় বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়লেও দুই ঘণ্টা পর বাজারের চিত্র বদলে যায়। দিনশেষে লেনদেনকৃত কোম্পানির মধ্যে ৮৪টির দর বেড়েছে, ২৪২টির কমেছে এবং ৬৩টির অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে ৪৮৬০ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ ৪ পয়েন্ট কমে ১২০২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ১৮৭৩ পয়েন্টে পৌঁছেছে।
বাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে; মঙ্গলবার লেনদেন হয়েছে ৪০৭ কোটি ৪১ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় ১১ কোটি ৪৭ লাখ টাকা বেশি।
টাকার অংকে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো:
বাংলাদেশ শিপিং করপোরেশন, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সায়হাম কটন, রহিম টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, মুন্নু ফেব্রিক্স, রহিমা ফুড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডমিনেজ স্টিল বিল্ডিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১৭২টি কোম্পানির মধ্যে ৬৮টির দর বেড়েছে, ৭৬টির কমেছে এবং ২৮টির অপরিবর্তিত রয়েছে। এতে সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে হয়েছে।
বিষয়:
