দেশের বাজারে স্বর্ণের দাম কমলো, অপরিবর্তিত রইলো রুপা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সমন্বয় অনুযায়ী আজ বুধবার (২৬ নভেম্বর) থেকে কমদামে স্বর্ণ বিক্রি হচ্ছে বাজারে। সর্বশেষ গত ২০ নভেম্বর এক বিজ্ঞপ্তিতে ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস।

নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের মূল্য দাঁড়ায়—

  • ২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা

  • ২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা

  • সনাতন পদ্ধতি: ১,৪১,৬৪৮ টাকা

বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত থাকবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে।

এর আগে ১৯ নভেম্বর স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২,০৯,৫২০ টাকা।

চলতি বছরে এ নিয়ে মোট ৮০ বার সমন্বয় করা হলো স্বর্ণের দাম—যার মধ্যে ৫৪ বার বাড়ানো হয়েছে এবং ২৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট সমন্বয় ছিল ৬২ বার।

স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো সমন্বয় হয়নি। বর্তমানে রুপার দাম—

  • ২২ ক্যারেট: ৪,২৪৬ টাকা

  • ২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

  • ১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

  • সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা

চলতি বছর এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় হয়েছে; এর মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।



বিষয়:



Top