রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় সোনার দাম

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ মার্চ ২০২৪, ০৪:২৯ পিএম

ছবি: সংগৃহীত

আবারও দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম।

অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠেছে সোনার দাম। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।

আজ বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 



বিষয়:



Top