সোমবার বন্ধ থাকবে চার কোম্পানির লেনদেন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ১২:৫০ এএম

সোমবার বন্ধ থাকবে চার কোম্পানির লেনদেন

সোমবার (২০ ডিসেম্বর) শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে বন্ধ রাখা হবে কোম্পানিগুলোর লেনদেন।

রবিবার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য মতে, রেকর্ড ডেট সংক্রান্ত কারণে কোম্পানি চারটির শেয়ার লেনদেন ২০ ডিসেম্বর বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর মঙ্গলবার (২১ ডিসেম্বর) কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।

কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মা, ইস্টার্ন কেবল, তুংহাই নিটিং ও বিকন ফার্মা।


এনএফ৭১/এনজেএ/২০২১





Top