আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০১:৩৬ এএম

আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২১ উদ্বোধন করেছেন।

রবিবার (২৮ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ‘রেডিসন ব্লু’ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন তিনি। শনিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, 'বিশ্বের বিনিয়োগকারীদের মধ্যে নতুন বাংলাদেশকে তুলে ধরাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। বাংলাদেশের অর্থনীতির নতুন মুখ এখনও বিশ্বের অনেকের কাছেই অজানা এবং বিনিয়োগ প্রচার কর্মসূচি তাদের অর্থনীতি এবং বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্পর্কে জানতে সাহায্য করছে।'

এনএফ৭১/এনজেএ/২০২১





Top