ভূমিকম্পের সময় যে দোয়া পড়তে বলা হয়েছে
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২৬, ১০:৫০ পিএম
বিভিন্ন সময়ে বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প হয়ে থাকে, যা কখনো মৃদু আবার কখনো ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় এটি ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে, আবার কখনো শুধু আতঙ্ক ছড়িয়ে দিয়ে চলে যায়। ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী এসব দুর্যোগকে মানুষের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা হয়, যাতে মানুষ সৃষ্টিকর্তার দিকে ফিরে আসে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে।
হাদিসে উল্লেখ রয়েছে, বিপদ-আপদ ও দুর্যোগের সময় আল্লাহর কাছে দোয়া করার নির্দেশ দেওয়া হয়েছে।
একটি দোয়া সম্পর্কে বলা হয়েছে, এটি তিনবার পাঠ করলে আকাশ ও পৃথিবীর যেকোনো বিপদ থেকে নিরাপত্তা পাওয়া যায়-
উচ্চারণ:
বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা’আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা’ই ওয়াহুয়া সামিউল আলিম।
ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কের মুহূর্তে আল্লাহর জিকির ও দোয়া পড়ার পরামর্শ দেন। এর মধ্যে রয়েছে-
উচ্চারণ:
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু, লা শারিকা লাহু। ফাবি আইয়্যে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান।
এছাড়া দুর্যোগের সময় আরও একটি দোয়া পড়ার কথা বলা হয়েছে-
উচ্চারণ:
আন্তা ওয়ালিয়্যুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আন্তা খাইরুল গাফিরিন।
অর্থ: হে আল্লাহ, আপনি আমাদের অভিভাবক, আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাশীল।
এছাড়া মুসলমানদের জন্য বিপদের সময় দোয়া ইউনুস পড়ার গুরুত্বও উল্লেখ করা হয়েছে। এটি হজরত ইউনুসের বিপদের সময় পাঠ করা দোয়া, যা আল্লাহর কাছে ক্ষমা ও মুক্তির প্রার্থনার মাধ্যম হিসেবে বিবেচিত।
উচ্চারণ:
লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন।
অর্থ: আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র ও মহান। নিশ্চয়ই আমি অন্যায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম।
এনএফ৭১/একে
বিষয়:
