আজ দেশে ফিরবেন ৫ হাজারের বেশি হাজী

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২৬, ১২:০২ পিএম

সংগৃহীত

সৌদি আরব থেকে দ্বিতীয় দিনের মতো ফিরতি ফ্লাইটে বাংলাদেশি হাজিরা দেশে আসতে শুরু করেছেন। রোববার (৩১ মে) দ্বিতীয় দিনে ১৪টি ফ্লাইটে ৫ হাজারের বেশি হাজীর দেশে ফেরার কথা রয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর অনেক হাজী এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তারা জানান, এ বছর হজ পালনে কোনো ধরনের বড় ভোগান্তির মুখে পড়তে হয়নি। তাদের ভাষায়, বাংলাদেশ ও সৌদি আরবে থাকা, খাওয়া ও পরিবহনসহ সব ব্যবস্থাই ছিল গোছানো ও সন্তোষজনক।

অনেক হাজী বিশেষভাবে উল্লেখ করেন, এবারের হজ ব্যবস্থাপনায় নারীদের জন্যও ছিল তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশ, ফলে তারা নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরেছেন।

ফিরতি ফ্লাইট চলমান থাকায় আগামী দিনগুলোতেও আরও হাজীর দেশে ফেরার কথা রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top