ঈদের দিনের ১৪টি গুরুত্বপূর্ণ সুন্নাত ও আদব
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ২৬ মে ২০২৬, ১২:৩৫ পিএম
ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন কিছু সুন্নাত ও আদব পালন করা হয়, যা এই পবিত্র দিনকে আরও তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত করে তোলে। ইসলামী বর্ণনা ও হাদিসের আলোকে ঈদের দিনের গুরুত্বপূর্ণ সুন্নাতসমূহ নিচে তুলে ধরা হলো—
১. সকাল সকাল ঘুম থেকে ওঠা
ঈদের দিন সাধারণ দিনের তুলনায় আগে ঘুম থেকে ওঠা সুন্নাত। (বায়হাকি: ৬১২৬)
২. গোসল ও পবিত্রতা অর্জন
ঈদের নামাজের আগে গোসল ও মিসওয়াক করা সুন্নাত। রাসুলুল্লাহ (সা.) ঈদের দিনে গোসল করতেন। (বুখারি: ১/১৩০)
৩. সুন্দর পোশাক পরিধান করা
ঈদের দিন উত্তম ও সুন্দর পোশাক পরা সুন্নাত। (সুনানে বায়হাকি: ৬৩৬৩)
৪. ঈদের নামাজের আগে খাদ্য গ্রহণ (ঈদুল ফিতর)
ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নাত, তবে ঈদুল আজহায় নামাজের আগে না খাওয়া উত্তম। (তিরমিজি: ৫৪২)
৫. তাকবির পাঠ করা
ঈদগাহে যাওয়ার সময় তাকবির পাঠ করা সুন্নাত। জিলহজের ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত তাকবির বলা হয়। (বুখারি ও ফাতহুল বারি: ২/৫৮৯)
৬. এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা
ঈদগাহে যাওয়া-আসার পথে ভিন্ন রাস্তা ব্যবহার করা সুন্নাত। (বুখারি: ৯৮৬)
৭. পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া
সম্ভব হলে হেঁটে ঈদগাহে যাওয়া সুন্নাত। (তিরমিজি: ১২৯৫)
৮. শিশুদের সঙ্গে নিয়ে যাওয়া
ঈদের নামাজে শিশুদের অংশগ্রহণ করানো উৎসাহিত করা হয়েছে।
৯. ঈদের শুভেচ্ছা বিনিময় করা
পরস্পর সাক্ষাতে “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” বলা সুন্নাত। (ফাতহুল কাদির)
১০. ঈদের খুতবা শোনা
ঈদের নামাজের পর খুতবা শোনা মুসল্লিদের জন্য গুরুত্বপূর্ণ। (ইবনে মাজাহ: ১০৭৩)
১১. ঈদগাহ থেকে ফিরে নফল নামাজ আদায়
ঈদের নামাজ শেষে বাড়ি ফিরে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নাত।
১২. কোরবানির পশু সুন্দরভাবে জবাই করা
পশুর প্রতি দয়া দেখিয়ে উত্তমভাবে জবাই করা মুস্তাহাব। (মুসলিম: ৫১৬৭)
১৩. নিজে কোরবানি করা
সম্ভব হলে নিজের কোরবানি নিজে করা সুন্নাত। (বুখারি: ৫২৩৮)
১৪. নখ, চুল ও লোম না কাটা (ঈদুল আজহা)
যিলহজের চাঁদ ওঠার পর কোরবানি পর্যন্ত নখ ও চুল না কাটা মুস্তাহাব। (মুসলিম: ৫২৩৬)
এই সুন্নাত ও আদবগুলো পালন করলে ঈদের আধ্যাত্মিক তাৎপর্য আরও বৃদ্ধি পায় এবং মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব ও কৃতজ্ঞতার অনুভূতি জাগ্রত হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
